জনপদ

কানাডা থেকে আসা বোনকে দেখতে এসে পুড়ে ছাই প্রিয়ন্তী

চিরনিদ্রায় শায়িত কলেজছাত্রী প্রিয়ন্তী

প্রিয়ন্তী হাসিমুখে ছবি, পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়ন্তী একটি হাসিমুখে ছবি, যা পুড়ে ছাই হওয়ার ঘটনায় আলোচনায় এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার বেইলি রোডে আগুন লাগার ঘটনায় পুড়ে মারা যাওয়া মুন্সীগঞ্জের জারিন তাসনিম খান প্রিয়ন্তীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

প্রিয়ন্তী সরকারী হরগংগা কলেজের ইংরেজি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রিয়ন্তী সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের অ্যাডভোকেট আওলাদ হোসের খানের ছোট মেয়ে।

জানা যায়, প্রিয়ন্তীর বড় বোন তাসনোভা খান সুহা সন্তান সায়বাসহ কানাডা থেকে ২৮ ফেব্রুয়ারি ঢাকা আসেন। বোনের সাথে ইস্কাটনের বাসায় দেখা করতে পরিবারের সবার সাথে যান প্রিয়ন্তী। পরে সুহা ও তার মেয়ে সায়বা এবং সুহার মামি শ্বাশুড়ীসহ প্রিয়ন্তীকে নিয়ে বৃহস্পতিবার রাতে খাবারের উদ্দেশ্যে কাচ্চি ভাই রেস্টুরেন্টে যান। আগুন লাগার পর বেইলী রোডের গ্রীন কজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এই রেস্তোরা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে সেখান থেকে তিনজন বের হতে পারলেও প্রিয়ন্তীর পক্ষে সেটা সম্ভব হয়নি। আগুনে অঙ্গার হয়ে যায় প্রিয়ন্তীর দেহ।

দুপুরে প্রিয়ন্তীর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এলে শোকের ছায়া নেমে আসে।

বিষয়:দাফন বেইলি রোডে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…