বাংলাদেশ

৫ জুন বাজেট অধিবেশন

বাংলাদেশ সংসদে সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সংসদে সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছে, যেখানে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে ৫ জুন থেকে। ওই দিন বিকাল ৫টা থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট অধিবেশনে হওয়া এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে। ৫ জুন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা বৈঠকে সংসদ কত দিন চলবে তা নির্ধারণ করা হবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ বাজেট ২০২৪-২৫ বাজেট অধিবেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…