বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে কলেজের মুসলিম হল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
অধ্যক্ষ বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সে হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, মুসলিম হোস্টেলের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ আমরা পেয়েছি। পরে মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পরে বিস্তারিত পাওয়া যাবে বলে জানান তিনি।







