অপরাধ

হোটেল রুমে বিআইডব্লিউটিসি প্রকৌশলীর মরদেহ

Bangladeshi restaurant illuminated with colorful neon lights at night. Channel i News - চ্যানেল আই নিউজ

Night view of a Bangladeshi restaurant with vibrant neon signage in Bengali and English. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্টন এলাকায় ‘ক্যাপিটাল’ আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামে বিআইডব্লিউটিসির এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের বরাতে পুলিশ বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করে থাকতে পারেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ক্যাপিটাল আবাসিক হোটেলের তৃতীয় তলায় যাই। সেখানে ৩০৪নং রুমের দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ওই ব্যক্তি গত শনিবার অফিসের কাজে ক্যাপিটাল আবাসিক হোটেলের ৩০৪ নং রুমে উঠেছিলেন। মঙ্গলবার তার রুম ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

এসআই কামরুল বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়:পল্টন বিআইডব্লিউটিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…