অপরাধ

ইট ভাটা ও পুকুর থেকে দুই অটোচালকের মরদেহ উদ্ধার

নিহত অটোচালকদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইট ভাটা ও পুকুর থেকে দুই অটোচালকের মরদেহ উদ্ধার, পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে একদিনে পৃথকস্থান থেকে দুই অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টা দিকে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এনআরবি নামক একটি ইট ভাটার পাশে মোহাম্মদ নেকবর হোসেন (২২) এর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।

একই দিনে অপরদিকে সকালে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া এলাকায় একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম মোহাম্মদ মোস্তফা। সে পেশায় একজন অটোচালক। গতকাল অটো নিয়ে বের হয়ে সে আর বাড়িতে ফিরেনি বলে জানিয়েছে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজাহিদুল ইসলাম ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ধারণা করছি হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্রবৃত্তরা।

তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে। বিষয়টি আমরা দেখছি এবং আইনগত ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে।

 

বিষয়:মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…