যুক্তরাষ্ট্রের আসসন্ন নির্বাচনের আগে একটি টিভি অনুষ্ঠানে মুখোমুখি বিতর্ক শুরু করেছেন দেশটির দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। তর্কের এক পর্যায়ে উঠে এসেছে দেশটির অর্থনীতি ও গর্ভপাত প্রসঙ্গ।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে এবং স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় এই দুই নেতার বিতর্ক অনুষ্ঠান শুরু হয়েছে। তর্কের শুরুতেই উঠে এসেছে দেশটির দেশটির অর্থনীতি ও বিভিন্ন রাজ্যে গর্ভপাতের ওপর বিধিনিষেধের প্রসঙ্গ।
অর্থনীতি নিয়ে ট্রাম্প গর্ব করে বলেন তার সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের সেরা ছিল। ট্রাম্প কোভিড মহামারির মোকাবেলায় তার সরকারের সাফল্যের দাবী করেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন বলেন, ওইসময় অর্থনীতি ছিল অবনতিশিল।
এরপর গর্ভপাত প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিভিন্ন রাজ্যে গর্ভপাতের ওপর বিধিনিষেধের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে তিনজন বিচারক নিয়োগ করেন, যাদের সাহায্যে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করা হয়। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এটার জন্য কৃতিত্ব দাবী করেন।
বাইডেন হুঁশিয়ারি দেন যে, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে সারা দেশেই গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।







