রাজনীতি

কুরআন মানুষকে অপরাধের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে: মতিউর রহমান আকন্দ

বাংলাদেশের ধর্মীয় নেতারা একত্রিত হয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানবজাতির পথনির্দেশিকা নিয়ে পবিত্র মাহে রমাদানে নাজিল হয়েছে আল-কুরআন। কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র বিধান। কুরআনের ফৌজদারী আইন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম আইন। মানুষের অধিকার হরণ, ধর্ষণ , হত্যা, খুন, জখম, চুরি, ডাকাতি, ক্ষমতার অপব্যবহারসহ সকল অপরাধের বিচারের জন্য সুস্পষ্ট আইন রয়েছে পবিত্র কুরআনে। কুরআন মানুষকে অপরাধের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ আজ শুক্রবার (২১ মার্চ) ময়মনসিংহের মুক্তাগাছায় এক ইফতার মাহফিলে বক্তৃতাকালে এসব কথা বলেন।

৯ নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উজেলা আমীর অধ্যাপক শামসুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মেস্তফা রায়হান, অধ্যাপক সাইদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ আরও বলেন, বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। অথচ বিগত ৫৪ বছরেও এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ফলে নৈতিক চেতনার উন্মেষ সাধিত হয়নি। সমাজে আজ নৈতিকতার বিপর্যয় চলছে। ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বর্তমান সমাজ যেন জাহেলিয়াতকেও হার মানিয়েছে। পবিত্র কুরআন এসেছিল মানবজাতিকে জাহেলিয়াতের কবল থেকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসার জন্য।

বিষয়:মতিউর রহমান আকন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…