চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি: মতিউর রহমান আকন্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালেও এখনো স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি।

বুধবার (২৬ মার্চ) ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ মহানগরীর মহনগরীর আমীর কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, আনোয়ার হোসেন সুজন, খুনিদকার আবু হানিফ, গোলাম মোহসিন খান, ডা. আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মোজাহিদ।

এড. মতিউর রহমান আকন্দ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হচ্ছে অথচ বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক দেশ থেকে দুর্নীতি, দু:শাসন, অন্যায়, অনৈক্যের রাজনীতি, অবিচার উৎখাত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। যে ব্যবস্থা বিগত ৫৫ বছরে রাজনৈতিক স্থিতিশীলতা, সহনশীলতা, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার, মানুষের ভোটাধিকার, অপসংস্কৃতির সয়লাব ও নারীর সম্মান ও সম্ভ্রব রক্ষা করতে পারেনি; সে ব্যবস্থা প্রত্যাখ্যান করে মানবতার মুক্তি ও কল্যাণের একমাত্র গ্যারান্টি ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। অন্ধকারের পঙ্কিল আবর্ত থেকে মানবতাকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীফ্যাসিস্ট সরকারমতিউর রহমান আকন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT