চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

গুম-খুন ও দমন-পীড়নের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের যুদ্ধ শেষ হলেও এখন শুরু হয়েছে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ।

শনিবার রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং সবাই স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে।

তারেক রহমান আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে তর্ক-বিতর্ক থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সহিংসতা বা দমন-পীড়নের রাজনীতি থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। জনগণ সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে এবং সেটি বাস্তবায়ন করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। সরকারকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।

সভায় তারেক রহমান বিগত সময়ের সহিংস রাজনৈতিক সংস্কৃতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানিয়ে বলেন, গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত নিরাপদ আম চাষ

জুলাই ৩, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তিতে পুরান ঢাকার মাজেদ সরদার রোডের বাসিন্দারা

জুলাই ৩, ২০২৬

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT