চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রং ছিটানো ম্যাচে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player batting during a match with a fielder nearby and a large crowd in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের দারুণ এক জুটিতে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দুই ডানহাতি লাবুশেন ও স্মিথ ১০২ রানের জুটি গড়েন। ৪৭ রানে আউট হন লাবুশেন।

প্রথমদিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৫ ওভার খেলা শেষে ৩ উইকেট হারিয়ে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ১৯৭ রান।

লর্ডসে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা শুরুটা করেন একদম মন্থর।

Banglabid

বৃষ্টির বাধায় কয়েকবার খেলা বন্ধ রাখতে হলেও পরিবেশবাদী আন্দোলনকারী এক দর্শকের মাঠে ঢুকে রং ছিটানোর সময় প্রথমবার খেলা বন্ধ হয়। পরে নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে মাঠের বাইরে নিয়ে যান।

ইনিংসের ২৪তম ওভারে ৭৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া, ৭০ বল খেলে ১৭ রানে আউট হন খাজা। অ্যাশেজে প্রথম উইকেটের দেখা পান ইংল্যান্ডের ডানহাতি পেসার জশ টাং, এরপরেই লাঞ্চ বিরতি শুরু হয়।

৩০তম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান টাং, আউট হন ওয়ার্নার। ৮৮ বল খেলে ৬৬ রানে সাজঘরে ফেরার আগে এ বাঁহাতি ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নেন।

Reneta

এরপর উইকেটে আসেন অভিজ্ঞ ব্যাটার স্মিথ। ৪২তম ওভারে ৯ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেন ডানহাতি ব্যাটার। লাবুশেন ও স্মিথের জুটি জমে ওঠে। এরমধ্যে এক পসলা বৃষ্টির হানায় আবারও খেলা বন্ধ রাখতে হয়। রবিনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লাবুশেন।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের দুর্দান্ত জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়ার্নারলিড স্পোর্টসস্টোকসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT