জনপদ

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তনদের পুনর্মিলনী

বাংলাদেশের সামরিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তা একসাথে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত একজন সামরিক কর্মকর্তা ও একজন সরকারি কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে আয়োজিত ৯ম পুনর্মিলনী অনুষ্ঠানের তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

বরিশাল ক্যাডেট কলেজ প্রাঙ্গণে শুক্রবার (৯ নভেম্বর) দুপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশে ভাষণ দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তণ ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া, বর্তমান ক্যাডেটদেরকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নির্দেশনা দেন।

এই সময় অনুষ্ঠানে আগত প্রাক্তন ক্যাডেটদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…