বিনোদন

এলো ‘দ্য আর্চিস’ এর ট্রেলার, বাবার সাথে সুহানার লড়াই!

সুহানা চরিত্রের ছবি, নাটকের দৃশ্য, স্কুল ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে সুহানা চরিত্রের একজন তরুণী, স্কুল ইউনিফর্মে, নাটকের সেটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। ষাটের দশকের প্রেক্ষাপটে রিভারডেল শহরের ১৭ বছর বয়সী কিছু স্কুল শিক্ষার্থীকে নিয়েকে নিয়ে এই ছবির গল্প।

ছবিতে ‘ভেরোনিকা’ চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। ট্রেলারে তাকে বলতে শোনা গেছে, ‘রিভারডেলের মনে রাখা উচিত ভেরোনিকা ফিরে এসেছে’! শুধু তাই নয়, ভেরোনিকা তার বাবাকে বলে, ‘তোমার জন্যই আমার বন্ধুরা আমাকে ঘৃণা করে’। বাবার বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে।

ছবিতে ‘আর্চি অ্যান্ড্রুস’ চরিত্রে অভিনয় করেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মিউজিকই তার সবকিছু। তবে পরিবার পছন্দ করে না তার এই মিউজিক প্রেম। শ্রীদেবী কন্যা খুশি কাপুর অভিনয় করেছেন ‘বেটি’ চরিত্রে। ট্রেলারে দেখা গেছে আর্চি, বেটি, ভেরোনিকাদের প্রেম, বন্ধুত্ব আর সবুজের জন্য লড়াই।

৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’। এই ছবিতে সুহানা,অগস্ত্য ও খুশি ছাড়াও থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। পরিচালনা করেছেন জোয়া আখতার।

বিষয়:অগস্ত্য নন্দা খুশি খুশি কাপুর জোয়া আখতার দ্য আর্চিজ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…