চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরিয়ে দেওয়া হয়েছে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা পশুর হাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৬, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসা দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশু রাখার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সড়ক থেকে পশু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মঙ্গলবার ২৬ মে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাটে ব্যাপক পশুর সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর উপস্থিতি ক্রেতাদের নজর কাড়ছে। তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মূল সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর ডিএমপির উত্তরা বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করে। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা (ডাইভারশন) চালু করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ছবি: সংগৃহীত

এ ঘটনায় হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সড়কে পশুর হাট বসানো বা পশু রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসিডিএমপির উত্তরা বিভাগঢাকা উত্তর সিটি করপোরেশনপশুর হাটমেট্রোরেল স্টেশন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT