চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিমানবন্দরে কর্মী চুরি করা টাকা গিলে ফেলেছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের একটি বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তাকে চীনের এক যাত্রীর কাছ থেকে চুরি করা ৩০০ ডলার (প্রায় ৩৩ হাজার তাকা) গিলে ফেলতে দেখা গেছে। এই ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে এই ঘটনাটি ঘটে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা কর্মকর্তা তার মুখে নগদ টাকা ঢুকিয়ে দিয়ে তা চিবোতে শুরু করেন। এ সময় টাকার কিছু অংশ বের হয়ে আসলে তা আঙুল দিয়ে আবার মুখের ভেতর নিয়ে নেন। এরপর একটি বোতল থেকে পানিও খেতে দেখা যায় তাকে।

সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, ওই চীনা ব্যক্তি যখন এক্সরে স্ক্যান করছিলেন তখন ওই নিরাপত্তা কর্মকর্তা তার হাতে বহন করা ব্যাগ থেকে টাকা চুরি করেন। কর্মকর্তারা বলেছেন, মামলার তদন্ত অব্যাহত থাকায় ওই কর্মকর্তাসহ চার অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

Banglabid

অফিস ফর ট্রান্সপোর্টেশন সিকিউরিটি (ওটিএস) তাদের ফেসবুক পেজে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় জড়িত নিরাপত্তা কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে। এখানে একজন চীনা নাগরিকের ৩০০ ডলার চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা এখন ঘটনা দুটি নিয়ে তদন্ত করছি।

ওটিএস জানিয়েছে, ঘটনাটি কর্মচারীদের আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন এবং আমাদের মূল মূল্যবোধের পরিপন্থী। ওটিএস প্রশাসক মাও অ্যাপলাস্কা বলেছেন, কর্তৃপক্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার কথা বিবেচনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুরিবিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT