চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবৈধ হাউজবোট’ দেখতে হাউজবোট রিকুইজিশন চেয়েছিল প্রশাসন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:২১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, সুনামগঞ্জ
A A
বহু রঙের হাউজবোট নদীতে ভাসছে, ডোহিমের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে অবৈধ হাউজবোটগুলোতে মাদকের সহজলভ্যতাসহ নানান অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনার জন্য ‘দহিম এ লাক্সারি হাউজবোট’ রিকুইজিশন চেয়েছিল জেলা প্রশাসন।

দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটনকেন্দ্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি রিকুইজিশন (অধিযাচন) অফিস আদেশ ভাইরাল হয়। সেখানে বলা হয় অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন ১৯৮৮-এর ধারা মোতাবেক ‘দহিম এ লাক্সারি হাউজবোট’-এর চালকসহ ২২ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত দুই দিনের রিকুইজিশন করা হয়। কিন্তু ওই হাউজবোটের আগে থেকে পর্যটকদের জন্য বুকিং থাকায় পরে রিকুইজিশন বাতিল করে জেলা প্রশাসন।

Banglabid

ওই সরকারি অফিস আদেশে সই করা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার মো. ফজলুল করিম টিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা তাদের বুকিংয়ের বিষয়টি জানতাম না। এখন খোঁজ নিলে জানতে পারবেন তাদের অতিথিরাই হাউজবোটটিতে ভ্রমণ করছে। আমরা আমাদের রিকুইজিশন বাতিল করেছি।

হাউজবোটটি সরকারি কী কাজে ব্যবহার করার জন্য রিকুইজিশন করা হয়েছিল জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল চ্যানেল আই অনলাইনকে বলেন, সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে অবৈধ হাউজবোটগুলোতে মাদকের সহজলভ্যতাসহ নানান অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করতে চেয়েছিলাম। আমাদের জলযান না থাকায় আমরা ‘দহিম এ লাক্সারি হাউজবোট’ রিকুইজিশন করেছিলাম।

অতিরিক্ত জেলা প্রশাসকের কথার সঙ্গে সত্যতাও মেলে। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বারিকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকার পর্যটনকেন্দ্রগুলোতে হাউজবোটে সহজেই মিলছে মাদক। অদক্ষ ও অপেশাদার লোক দিয়ে হাউজবোর্ডগুলো পরিচালনায় বাড়ছে দুর্ঘটনা। যার ফলে অনেক পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়েছে।  এছাড়া অবৈধ হাউজবোটে নানান অনিয়মতো রয়েছেই।

Reneta

বিষয়টি স্বীকার করে জেলা পুলিশ কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দেখছেন বিষয়টি। প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছে, মোবাইল কোট চালু আছে।’

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশিসহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ হাউজবোটদহিম এ লাক্সারি হাউজবোটহাউজবোট রিকুইজিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোশাররফের সিনেমা জগতে এক চক্কর!

পরবর্তী

গাজায় দুর্ভিক্ষ চলছে এই প্রথম নিশ্চিত করল জাতিসংঘ

পরবর্তী
শরণার্থীরা খাবার সংগ্রহের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় দুর্ভিক্ষ চলছে এই প্রথম নিশ্চিত করল জাতিসংঘ

নির্মম ভয়াবহতার অভিযোগে সুখরঞ্জন বালির ছবি ও সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুখরঞ্জন বালির অভিযোগে নির্মম ভয়াবহতার বর্ণনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT