বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে দেশ-বিদেশে সমাদৃত ও আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান ও শরিফুল রাজসহ জনপ্রিয় শিল্পীরা। ছবিটি আইস্ক্রিনে প্রদর্শন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান। তিনি বলেন, দেশ ও আর্ন্তজাতিক দর্শকদের জন্য ক্লাসিক সব কনটেন্টের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আইস্ক্রিন।







