চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

পিএসসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এ পরীক্ষাটি শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হচ্ছে। পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ বিসিএসে অংশ নিচ্ছেন তিন লাখেরও বেশি প্রার্থী। পিএসসি জানিয়েছে, মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবিলায় গত ২১ জুলাই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইন আবেদন শুরু হয় ২২ জুলাই এবং চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদন ফি পরিশোধের শেষ সময় ছিল ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারের বিশেষ বিসিএসে সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয় ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সর্বাধিক পদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি এবং দর্শন ও রসায়নে ৩০টি করে পদ রয়েছে।

Reneta

বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের তুলনায় কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত (২০০ নম্বরের এমসিকিউ) ও মৌখিক (১০০ নম্বর) পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৯তম বিশেষ বিসিএসএমসিকিউ পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT