বাংলাদেশ

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবন, ঢাকায় অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষক সংকট মোকাবেলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

পিএসসি জানিয়েছে, আগামী শুক্রবার ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে লিখিত (এমসিকিউ) পরীক্ষা। বিশেষ বিসিএস-এ প্রিলিমিনারি পরীক্ষা থাকে না। সরাসরি ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এবারের বিশেষ বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। ফলে প্রতিটি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রতিযোগিতা করবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি শূন্যপদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বিষয়:৪৯তম বিশেষ বিসিএস তারিখ ঘোষণা পরীক্ষা পিএসসি সরকারি কর্ম কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…