বাংলাদেশ

জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু ৫ জানুয়ারি

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, আধুনিক স্থাপত্যশৈলী ও বিশাল আকারের ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।
গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।

বিষয়:একাদশ জাতীয় সংসদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…