একাধিকবার তাগাদা দেয়ার পরও আইন মন্ত্রণালয়ে থমকে আছে ইসির নির্বাচনী আইনের সংস্কার। নির্বাচন কমিশন বলছে, আইন সংস্কারে মন্ত্রণালয় কাজের গতি না বাড়ালে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যাবেন তারা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৯১ কিংবা ২০০১-এর নির্বাচনের মত বির্তকিত হবে না বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার আনিছুর রহমান।






