আন্তর্জাতিক

ইরানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন ৫ জুলাই

ইরানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করছেন দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নেতা ইরানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

 ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে না পারায় দ্বিতীয় দফায় হতে যাচ্ছে নির্বাচন। এমন অবস্থায় আগামী ৫ জুলাই দেশটিতে রান-অফ ভোট বা দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এসব তথ্য জানিয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ফলে বলা হয়েছে, ২ কোটি ৫০ লাখের বেশি ভোট গণনায় দেখা গেছে, সংস্কারপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌঁড়ে এগিয়ে আছেন। অন্যদিকে, তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখের বেশি ভোট।

ইরানে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে, সেদিনই দ্বিতীয় দফার ভোট হয়। অর্থাৎ আগামী ৫ জুলাই পেজেশকিয়ান এবং জালিলির মধ্যে লড়াই হবে।

বিষয়:ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…