বাংলাদেশ

গাজায় বাংলাদেশের সাহায্য পৌঁছাতে মিশরের সহযোগিতার জন্য ধন্যবাদ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিশরের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিশরের সঙ্গে বৈঠক করছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার দুস্থ ফিলিস্তিনি জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মানবিক সহায়তার তিনটি চালান সরবরাহের সুবিধার্থে সময়োপযোগী সহায়তা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মিশর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে ঢাকার পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গাজায় বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের আরও হতাহতের ঘটনা এড়াতে যুদ্ধবিরতির লক্ষ্যে ওআইসি ও আরব লীগের সদস্য হিসেবে মিশরকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানান।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান।

বৈঠকে তারা বাংলাদেশ ও মিশরের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দু’দেশের মধ্যে আরও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তারা দু’দেশের মধ্যে পাট খাতসহ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

মন্ত্রী ও রাষ্ট্রদূত উভয়ই উভয় পক্ষের উচ্চ পর্যায়ের সফর ও যত তাড়াতাড়ি সম্ভব কায়রোতে অনুষ্ঠেয় পররাষ্ট্র দফতরের দ্বিতীয় রাউন্ডের পরামর্শ সভা আয়োজনের উপর জোর দেন।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…