চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়ে সুখবর দিলেন মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৩:৪৭ অপরাহ্ণ ২০, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী দুই বছরের মধ্যে চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটিতে আবারও উড়োজাহাজ চলাচল করবে।

আজ (২০ মে) বুধবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মির্জা ফখরুল পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর দুটি চালুর বিষয় ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। খুব শিগগিরই সম্ভাব্যতা যাচাই ও সংস্কার কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটিতে আবারও উড়োজাহাজ চলাচল করবে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা এবং মা-বোনদের সম্ভ্রমহানির সঙ্গে দলটি জড়িত ছিল। তাই দেশের মানুষ কখনও তাদের ক্ষমতায় বসাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁও বিমানবন্দরমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে বিশেষ পরিবর্তন ফিফার

জুন ২১, ২০২৬

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের বাড়তি চিন্তা ‘কার্ড-প্রিয়’ রেফারি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

জুন ২১, ২০২৬
সংগৃহিত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্তের আহ্বান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT