পরিবেশ

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের পরীক্ষিত মডেলগুলো আরও ছড়িয়ে দিতে হবে’

জনপ্রিয় ব্যক্তিরা কৃষি প্রকল্পের গাছের পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তিরা একটি কৃষি প্রকল্পের গাছের পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন, প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের জন্য পরীক্ষিত ও কার্যকরী মডেলগুলো বিভিন্ন জলবায়ু বিপদাপন্ন জনগোষ্ঠীর মধ্যে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

এছাড়া তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব’।

গত ২১ ও ২২ জুলাই বাগেরহাটের মোংলা উপজেলায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির বিভিন্ন অভিযোজন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব গাজী মো. ওয়ালি-উল-হক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব ধরিত্রী কুমার সরকার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জনাব রোসলিনা পারভীন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) জনাব মো. শাহাদাত হোসেনসহ সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্র্যাক বাংলাদেশ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সরকারি কর্মকর্তাদের প্রতিনিধি দলটি ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির এডাপটেশন ক্লিনিকের কার্যক্রম, জলবায়ুসহিষ্ণু বাড়ি ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ বেশ কিছু কার্যক্রম পরিদর্শন করেন।

বিষয়:জলবায়ু পরিবর্তন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…