চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে ১৪৩ রানের অপেক্ষা নিয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিততে প্রস্তুত, চতুর্থ দিন শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। টাইগারদের ভালো শুরুর পথে প্রথমে বাধা হয়ে দাঁড়ায় আলোকস্বল্পতা। চা বিরতির পর কেবল ১ ওভার গড়িয়ে বন্ধ হয়ে যায় খেলা। তার কিছুপর নেমেছে বৃষ্টিও। ফলে দিনের খেলারই সমাপ্তি টেনে দেয়া হয়েছে। জাকির-সাদমানে নির্ভার বাংলাদেশ পঞ্চম দিনে ১৪৩ রানের লক্ষ্যে নামবে।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ। ১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ৪২ রান তুলেছে বাংলাদেশ। জাকির হাসান ২৩ বলে ৩১ রান এবং সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে শেষ দিন ব্যাটে নামবেন।

রানতাড়ায় নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেছেন জাকির হাসান। অন্যপ্রান্তে সাদমান অবশ্য টেস্ট মেজাজে ব্যাট করছেন। চা বিরতির আগে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান তোলেন দুজনে। বিরতির পর নেমে এক ওভার খেলা গড়ায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আলোকস্বল্পতা দেখা দেয়। পরে খেলা বন্ধ করে পিচ ঢেকে দেয়া হয়। বৃষ্টিও নামে কিছুক্ষণ পর। দিনের খেলা সমাপ্ত করে দিতে হয় ম্যাচ অফিসিয়ালদের।

Banglabid

এর আগে চতুর্থ দিনে বোলিংয়ে বাংলাদেশকে সাফল্য পেতে শুরুতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরোধ ভাঙার পর মিলেছে একের পর এক সাফল্য। দিনের শুরুতে থিতু হয়ে যাওয়া ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

সেটির পরপরই শান মাসুদকে ফেরান নাহিদ রানা। দলীয় ফিফটি পেরোতেই আঘাত হানেন নাহিদ। শান মাসুদ আউট হওয়ার আগে করে যান ২৮ রান। বেশি সময় টিকে থাকতে পারেননি বাবর আজমও। ১১ রান করে তারকা ব্যাটার ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের সময় পঞ্চম ও ৮১ রানের সময় ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিক দল।

লাঞ্চ বিরতির পর আরেকটি সাফল্য আসে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট হলে। লিটনের হাতে ক্যাচ দিয়ে ৭৩ বলে ৪৩ রান করে ফিরে যান রিজওয়ান।

Reneta

রিজওয়ানের পরের বলে মোহাম্মদ আলীকেও আউট করেন হাসান। স্লিপে ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। হাসান দুই উইকেট নিয়েছেন ওই ওভারের শেষ দুই বলে। পরের ওভারের প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের হয়ে টেস্টে কেবল অলক কাপালি ও সোহাগ গাজীর হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে।

বাংলাদেশের হয়ে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন হাসান। ৪৪ রান দিয়ে আরেক পেসার নাহিদ নিয়েছেন ৪ উইকেট। তাসকিন নিয়েছেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপনাহিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরাওয়ালপিন্ডিরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় কঠিন হচ্ছে প্রবাসী কর্মসংস্থান, যুক্তরাষ্ট্রে চাপ বাড়ার শঙ্কা

পরবর্তী

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

পরবর্তী
নেতা হাজী সেলিমের রিমান্ডের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজী সেলিম ৫ দিনের রিমান্ডে

নিবন্ধন পত্র গ্রহণের সময় গণঅধিকার পরিষদের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো ‘গণঅধিকার পরিষদ’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT