চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে থেকেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০২, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে জুনের প্রথম সপ্তাহে ওভালে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। মহারণে মত্ত হওয়ার আগে সুখবরই পেলো ভারত। অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে রোহিত শর্মার দল। আইসিসি টেস্ট সেরার মুকুট পেতে শীর্ষে থেকেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে ভারত।

মঙ্গলবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন ভারত। ১১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে ইংল্যান্ড, পয়েন্ট ১১৪। সাউথ আফ্রিকা ১০৪ পয়েন্টে চারে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্টে নয়ে আছে বাংলাদেশ।

প্রায় ১৫ মাস পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ হারাল অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিং আপডেটের আগে ১২২ পয়েন্ট ছিল অজিদের। ভারতের ছিল ১১৯। নতুন র‌্যাঙ্কিংয়ে মে ২০২০ থেকে মে ২০২২ পর্যন্ত হওয়া সিরিজের অর্জিত পয়েন্টের ৫০ শতাংশ ও পরে হওয়া সিরিজগুলোর পয়েন্টের শতভাগ বিবেচনায় নেয়া হয়েছে।

তাতে ২০১৯-২০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে অজিদের সিরিজ জয় হিসাব থেকে বাদ পড়েছে। ২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পয়েন্টও ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়েছে। এতে অস্ট্রেলিয়ার রেটিং ১২১ থেকে কমে দাঁড়ায় ১১৬।

অন্যদিকে ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ২-০ ব্যবধানে সিরিজ হার বিবেচনায় নেয়া হয়নি। তাতে ২ পয়েন্ট যোগ হয়েছে ভারতের রেটিংয়ে। এতে টেবিলের শীর্ষে ফেরা সহজ হয়েছে ভারতের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT