চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের একবছর পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি মাহমুদউল্লাহর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

একবছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে টেস্ট ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবসরের এতদিন পরে এসেও টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতির খবর পেলেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে দেখা যাচ্ছে, এক ধাপ উপরে উঠে মাহমুদউল্লাহ এখন আছেন টেস্ট ব্যাটারদের ৫৮তম স্থানে, ৪৮৮ রেটিং পয়েন্ট নিয়ে। অন্য ব্যাটারদের পারফরম্যান্স পয়েন্টের ওঠা-নামার প্রেক্ষিতে তাদের রেটিং পয়েন্ট বাড়া-কমায় এই উন্নতি টাইগার তারকার।

২০২১ সালের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের সিরিজে নেমেছিল বাংলাদেশ। ৭ জুলাই শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করা টাইগাররা ৪৬৮ রান করে। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ক্যারিয়ারসেরা ১৫০ রানের অপরাজিত ইনিংস। সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৩৮ ও নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েন।

Banglabid

টেস্টের পঞ্চম দিনে ২২০ রানের বড় জয় পায় টাইগার দল। দিনটি ছিল ১১ জুলাই। শেষবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে সেদিনই মাঠে নামেন মাহমুদউল্লাহ। সতীর্থরা তাকে দেন গার্ড অব অনার। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অবসরের বিষয়টি সামনে চলে আসে তখনই।

দেড় বছর পর টেস্টে ফিরেই ছাড়ার সিদ্ধান্ত তখন বিস্মিত করেছিল বিসিবিকেও। টেস্টের তৃতীয় দিন শেষে রিয়াদ ড্রেসিংরুমে জানিয়ে দেন এটিই তার শেষ টেস্ট, এমন খবর আসে গণমাধ্যমে। সেদিনের প্রায় তিন মাস পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ঠিক ৫০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট করেছেন ৯৪ ইনিংসে, ৭ ইনিংসে ছিলেন অপরাজিত। মোট রান ২,৯১৪, যাতে ৫ সেঞ্চুরির সাথে আছে ১৬ ফিফটি।

Reneta

টেস্টে ৩৮টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। উইকেট পেয়েছেন ৪৩টি। ইনিংস সেরা বোলিং ৫১ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে টেস্টে সেরা বোলিং ফিগার ১১০ রানে ৮ উইকেট। পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ওই একবারই, আর কখনও ৪ উইকেটের দেখাও পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্টবাংলাদেশ ক্রিকেটবিসিবিমাহমুদউল্লাহর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT