চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র শীতে স্থবির তেঁতুলিয়ার জনজীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, পঞ্চগড়
A A
তেঁতুলিয়ায় ঘন কুয়াশার মধ্যে পথচারী হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড শীতে কাঁপছ উত্তরের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

এই তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দেয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং গতি ঘণ্টায় ৬ থেকে ৭ কিলোমিটার।

গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় তেঁতুলিয়া এখন সবচেয়ে বেশি ঠাণ্ডা।

আবহাওয়াবিদদের মতে, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে সেটি মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। গাছের পাতা, ঘাস এবং ফসলের ওপর শিশির জমে ঝরছিল। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হয়। তবে সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের আলো দেখা দিলে কিছুটা স্বস্তি ফিরে আসে।

এদিকে প্রচণ্ড ঠাণ্ডার কারণে বেড়েছে শীতজনিত রোগব্যাধি। জেলার সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শসহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

ট্যাগ: তেঁতুলিয়ামৌসুম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন র‌্যাবের মহাপরিচালক

পরবর্তী

বলিউডে পা রাখছেন হারনাজ, সঙ্গী হচ্ছেন টাইগার শ্রফ

পরবর্তী
হারনাজ ও টাইগার শ্রফের ছবি, বলিউডে পা রাখছেন হারনাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে পা রাখছেন হারনাজ, সঙ্গী হচ্ছেন টাইগার শ্রফ

International Cricket Council logo at a cricket stadium during sunset. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট?

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT