পরিবেশ

টানা ২ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা ও ধোঁয়ায় ঢাকা রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

তেঁতুলিয়ায় তীব্র ধোঁয়া ও কুয়াশার কারণে দৃশ্য স্পষ্ট নয়, রাস্তা ও পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা ২ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল।

আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

শুক্রবার ৩ জানুয়ারি সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে আজ এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে এ ধরনের শৈত্যপ্রবাহ চলতে থাকলে কৃষি উৎপাদনেও কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ঢাকায় দু’দিন পরে দেখা মিলেছে সূর্যের। কুয়াশা কমলেও রাজধানীতে রয়েছে শীতের তীব্রতা।

বিষয়:তেঁতুলিয়াসর্বনিম্ন তাপমাত্রা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…