প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে রেকর্ড গড়েছেন চীনের ঝেং কিনওয়েন। টেনিসে মেয়েদের এককে প্রথম চীনা হিসেবে স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।
সোনার লড়াইয়ে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে সরাসরি হারিয়েছেন ২১ বর্ষী কিনওয়েন। অলিম্পিক টেনিসে চীনের দ্বিতীয় সোনা এটি। ২০০৪ সালে মেয়েদের ডাবলসে প্রথম সোনা জিতেছিল চীন।
কিনওয়েনের কাছে ৬–২, ৬–১ গেমে হেরে রৌপ্য পেয়েছেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ। ব্রোঞ্জ জিতেছেন পোলান্ডের ইগা সুয়াটেক।







