চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নটিংহ্যামে হেরেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস টেন হাগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
টেন হাগের নটিংহ্যামে হেরেও ঘুরে দাঁড়ানোর দৃঢ় বিশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরু থেকে অধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ তাদের চমকে দিয়ে প্রায় তিন দশক পর ইউনাইটেডের বিপক্ষে জয় তুলেছে নটিংহ্যাম ফরেস্ট। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে টেবিলে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই এরিক টেন হাগের দল। এমন বেহালদশা কাটিয়ে তুলতে নিজেকেই সঠিক মানুষ মনে করছেন ডাচম্যান হাগ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নটিংহ্যামের মাঠে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড। তিন গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। নিকোলাস ডমিনগুয়েজের গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মার্কাস র‌্যাশফোর্ড। পরে মরগ্যান গিবস-হোয়াইট গড়ে দেন ম্যাচের ভাগ্য। তাতে ১৯৯৪ সালের পর নটিংহ্যামের বিপক্ষে প্রথমবার হারল রেড ডেভিল বাহিনী।

ম্যাচ শেষে ৫৩ বর্ষী টেন হাগ বলেছেন, ‘আমি নিশ্চিত এবং এব্যাপারে নিজের প্রতিও দৃঢ় বিশ্বাস থেকে বলছি যে, এই দল নিয়ে আমি ঘুরে দাঁড়াতে পারব। দলের এখন যে অবস্থা, এর থেকেও আমরা আরও অনেকবেশি ধারাবাহিকতা পেতে পারি। এটি আমাদের নতুন একটি প্রকল্পের অংশ।’

যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের মালিকানাধীন ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার গত সপ্তাহে কিনে নিয়েছেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ। চুক্তি অনুযায়ী, ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ নেবে তার প্রতিষ্ঠান আইএনইওএস গ্রুপ লিমিটেড। ক্লাবটির পরিকল্পনাতেও আসবে পরিবর্তন। তবে টেন হাগ নিশ্চিত যে ক্লাবটির কঠিন সময়েও তিনি নেতৃত্ব দিতে পারবেন।

‘অবশ্যই, তারা (আইএনইওএস) আমাকে খুব ভালো করেই চেনে। তারা এটাও জানে, যখন আমার পূর্ণশক্তির স্কোয়াড থাকবে তখন আমরা কী ধরনের ফল পেতে পারি। আমরা ইতিমধ্যে শীর্ষ দলগুলোর বিপক্ষে তা প্রমাণ করেছি। সেরাদের সঙ্গেও আমরা কেমন সেটা আমরা জানি।’

‘আমরা গতবছর বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলাম, তবে এবছর এপর্যন্ত আমরা তা করতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে, এগিয়ে যেতে হবে। জানি চোট কাটিয়ে খেলোয়াড়রা যখন ফিরবে, এই দল আরও শক্তিশালী হবে উঠবে।’

চলতি লিগে এটি ইউনাইটেডের নবম হার। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ করছে টেন হাগের দল। ২০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে থেকে বছর শেষ করলেও অবিশ্বাস্য এক জয় সঙ্গী হল নটিংহ্যামের।

১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে আর্সেনাল।

ট্যাগ: ইউনাইটেডইপিএলটেন হাগনটিংহ্যামর‌্যাশফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সচল মেট্রোরেলের সবক’টি স্টেশন

পরবর্তী

নারী গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদন ভিত্তিহীন: বিজিএমইএ

পরবর্তী
নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদন ভিত্তিহীন: বিজিএমইএ

নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT