চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন ধর্মই হিংসা-হানাহানি সমর্থন করে না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২১
সম্পাদকীয়
A A
প্রচণ্ড ঝড়ের কারণে একটি হোটেল ভেঙে পড়েছে, আসবাবপত্র ও উপকরণ ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের একটি পূজামণ্ডপে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জের ধরে ঢাকা, কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও সর্বশেষ গতরাতে রংপুরে ঘটেছে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা। ওইসব ঘটনায় বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে। আটকও হয়েছে শ’খানেক সন্দেহভাজন। বুধবার থেকে শুরু হওয়া এসব সহিংসতায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকশত মানুষ।

এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সবমিলিয়ে বিষয়টি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে আমাদের মনে হয়েছে।

পূজা মণ্ডপে এবং মন্দিরে হামলার ঘটনা উদ্দেশ্যমূলক এবং কারো ইন্ধনে হয়েছে বলে সন্দেহ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দেশের বাইরে কেউ কলকাঠি নাড়ছে বলে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন। ক্ষমতাসীন অনেক নেতা-মন্ত্রী ইতিমধ্যে সরাসরি বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন সরাসরি। ঘটনার শিকার স্থানীয় হিন্দুজনগোষ্ঠী স্থানীয়ভাবে নানা বিষয়কেও ইঙ্গিত করেছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Banglabid

দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে সংখ্যার বিচারে ‘সংখ্যালঘু’ নামে চিহ্নিত করা হলেও তারাও কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাগরিক। তাদের নিরাপত্তা পাবার অধিকার নিশ্চিত করা ও সবধরণের সুরক্ষার দায় রাষ্ট্রের। জনগণের ট্যাক্সের টাকার পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন সংবিধানিকভাবে তাদের দায়-দায়িত্বের বলয়ে সব নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি করেন বা করবেন, এমনটাই স্বাভাবিকভাবে আশা করার কথা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে তাদের ভূমিকা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। বহুসময় ধরে হামলা-ভাঙচুর চললেও দ্রুততম সময়ে আক্রান্ত মানুষজন তাদের পাশে পায়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

শত শত বছর ধরে দেশে হিন্দু-মুসলিম একসাথে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। সম্প্রীতির প্রশ্নে গত কয়েকদশক ধরে কিছু ঘটনা ছাড়া সবকিছু মোটামুটি স্বাভাবিক ও সুন্দর ছিল। ঘটে যাওয়া কিছু ঘটনায় মামলা-তদন্ত-বিচার কার্যক্রম চলার বিষয়টি যেমন ইতিবাচক, আবার কিছু ঘটনায় অভিযুক্ত বা পক্ষ-বিপক্ষের রাজনৈতিক পরিচয়ের কারণে নেতিবাচক পরিস্থিতিও হয়েছে। এবিষয়ে কড়া নজর ও সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার বলে আমরা মনে করি।

সবধর্মের মতো ইসলাম ধর্মেও অন্যধর্মের প্রতি সম্মান ও অন্যধর্মাবলম্বিদের প্রতি আচরণের বিষয়টি উল্লেখ করা আছে। ইসলামসহ কোনো ধর্মই কোনো হিংসা-হানাহানি সমর্থন করে না। অন্যধর্মের কারো আচরণে বা কোনো ঘটনায় কারো ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে তা দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে আনার সুযোগ রয়েছে, তা না করে হামলা-ভাঙচুর করা আইনের দৃষ্টিতে পুরোপুরি অন্যায় ও ধর্মীয় রীতি বিরুদ্ধ।

Reneta

স্বাধীনতার চেতনায় গড়ে ওঠা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিরোধে দেশের সবধরণের মানুষকে সোচ্চার হতে হবে, বিশেষ করে ধর্মপ্রাণ মানুষকে। ধর্মের নামে উগ্র ও ভন্ডরা দেশে অশান্তি সৃষ্টির কোনো পায়তারা করলে তা রুখে দিতে হবে জোরালোভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকে ধর্ম অবমাননামন্দিরে হামলাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর আদর্শেই আজকের সমৃদ্ধশালী বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

পরবর্তী

শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

পরবর্তী
বাংলাদেশ যুব ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, চারজন পুরুষ ফুটবল খেলোয়াড় ও balloons. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT