অন্যান্য

পিরোজপুরে টেলিপ্যাব নেতার সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাংবাদিকদের সাথে টেলিপ্যাব নেতার মতবিনিময়, ফুলের তোড়া প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুরে টেলিপ্যাব নেতার সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে ফুলের তোড়া প্রদান ও আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার’স এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমদের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি খালিদ আবু, প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাব কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক তামিম সরদার, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক দীপঙ্কর মাতা মিন্টু সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সভায় টেলিপ্যাব সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, পিরোজপুর আমার জন্মভূমি। এখানের সাংবাদিকদের যে কোন সুবিধা অসুবিধায় আমি ও আমার সংগঠন তাদের পাশে থাকবে।

বিষয়:টেলিপ্যাব পিরোজপুর সাজু মুনতাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…