চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিপ্যাবের নতুন কমিটির শপথ গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

শপথ গ্রহণ করলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন কমিটি নেতারা। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সভাপতি মনোয়ার পাঠানকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজীদ। এরপর সভাপতি বাকিদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইরেশ যাকের।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। ছিলেন আপিল বোর্ডের তিন সদস্য ম. হামিদ, কেরামত মাওলা ও তারেক মিন্টুও।

উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি হারুন অর রশিদ।

আরও উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডসহ টেলিভিশন নাটক-অনুষ্ঠান সংশ্লিষ্ট সংগঠনের অনেক নেতাকর্মী। তাদের মধ্যে সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে৷

স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব। সভাপতি মনোয়ার পাঠানের কাছে শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সহ-সভাপতি পদে কাজী নয়ন, মিতু, কাজী সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আলমগীর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অনন্য ইমন, সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক কে সি পাল, দফতর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস কে সানজিদ খান প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক সম্পাদক এম রেজাউল করিম সজল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া।

Reneta

কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ, মনির পারভেজ।

আইন বিষয়ক সম্পাদক অলোরা আফরিন নেপালে থাকায় তিনি আজ শপথ নেননি।

এর আগে গেল ১৯ মার্চ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় টেলিপ্যাবের নির্বাচন। এবারের টেলিপ্যাবের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন। নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২২টি পদে বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল। তাদের এবারের স্লোগান ছিল ‘আমি না আমরা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ যাকেরজিনাত হাকিমটেলিপ্যাবমাজনুন মিজানরাশেদ মামুন অপুলিড বিনোদনশপথশপথ পাঠসভাপতিসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত

মার্চ ২, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

মার্চ ২, ২০২৬

ধানের শীষে ভোট দেওয়ার কারণে সনাতন ধর্মাবলম্বীদের হুমকির অভিযোগ

মার্চ ২, ২০২৬

মার্কিন স্থাপনায় পাল্টা হামলায় ইরানের বিরুদ্ধে একজোট ৬ আরব দেশ

মার্চ ২, ২০২৬

ঈদে চ্যানেল আইয়ে ৭ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT