আন্তর্জাতিক

ইউক্রেনে টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ

বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য টেলিগ্রাম অ্যাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল স্ক্রিনে টেলিগ্রাম অ্যাপের লোগো দেখানো হয়েছে, যা বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল (আরএনবিও) দেশের সরকারি সামরিক কর্মীসহ প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কর্মীদের ব্যবহার করা ডিভাইসগুলোতে টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ করেছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে আরএনবিও জানিয়েছে, ইউক্রেনের ওপর রাশিয়ার হুমকি কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন সরকার। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করে।

আরএনবিও আরও জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা রাশিয়াকে ফিশিং এবং সাইবার হামলার জন্য টেলিগ্রামকে কাজে লাগানোর পাশাপাশি বিমান হামলা সামঞ্জস্য করার জন্য ব্যবহারকারীর ভূ-অবস্থান ডেটা সংগ্রহের জন্য অভিযুক্ত করেছে। রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে টেলিগ্রাম ব্যবহারকারীদের মেসেজ ও ডেটার অ্যাকসেস রয়েছে।

ইউক্রেনের শীর্ষ তথ্য সুরক্ষা কর্মকর্তা, সামরিক বাহিনী এবং আইন প্রণেতাদের বৈঠকে এই নিষেধাজ্ঞা নেয়া হয়েছে।

বিষয়:ইউক্রেন টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…