বিনোদন

বিমানসেনার চরিত্রে কঙ্গনা, প্রকাশ্যে ‘তেজস’র টিজার

বিমানসেনার পোশাক পরা কঙ্গনা, 'তেজস' সিনেমার টিজার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা ‘তেজস’ সিনেমার জন্য বিমানসেনার পোশাক পরেছেন, পেছনে যুদ্ধবিমান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসেই মুক্তি পাবে কঙ্গনার ‘তেজস’। এই ছবিতে বিমানসেনার বিমানচালিকা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। তবে নির্মাতারা জানিয়েছেন এটি বায়োপিক নয়। গান্ধি জয়ন্তীতে প্রকাশ্যে এল ছবির টিজার।

‘তেজস’ ছবিটির নির্মাতা সর্বেশ মেওয়ারা টিজারটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। টিজার প্রকাশ্যে আসার সঙ্গে ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখও।

টাইগার শ্রফের ‘গণপথ’-এর সাথে সংঘর্ষ এড়াতে ‘তেজস’র মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে এক সপ্তাহ। ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে এই সিনেমা। ৮ অক্টোবর মুক্তি পাবে ছবির ট্রেলার।

এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে বিমান নিয়ে আকাশে উড়তে, দেশের হয়ে লড়াই করতে। টিজারেও তার প্রতিচ্ছবিই দেখা গেছে। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ সাড়া ফেলেছে। সংলাপটি হলো, ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’।

কঙ্গনাকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘ধাকড়’ ছবিতে। ছবিটি বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছিল। ‘তেজস’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর বারবার পিছিয়ে যেতে থাকে এই সিনেমার মুক্তি। অবশেষে অক্টোবরে মুক্তি পেতে চলেছে এই ছবি।

বিষয়:কঙ্গনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…