বাংলাদেশ

বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, জলস্তর মাপার প্যারামিটার দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, জলস্তর পরিমাপের জন্য প্যারামিটার দৃশ্যমান, নদীর পানি উচ্চতর অবস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৭ মিটার। যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠে গেছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকিতে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। বাড়িঘর-রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা।

বিষয়:তিস্তা নদী প্রবাহ বিপৎসীমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…