কুষ্টিয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবরের জন্য হাসপাতালে ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় একটি হাসপাতালে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা ভিড় করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় দ্রুতগামী দুটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ থেকে দুই মটরসাইকেলে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও এক কিশোর।

অফিসার ইনচার্জ আরো জানান, বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়:কুষ্টিয়া দুর্ঘটনা মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…