চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

আগ্রহ জাগানিয়া টিজারেও করুণ প্রেক্ষাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ রাস্তার পাশে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘রাজকুমার’ এর পর যে সিনেমাটি নিয়ে দর্শক সবচেয়ে আগ্রহ দেখাচ্ছে, সেটি শরিফুল রাজ ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ, পেজে চোখ বুলালে তেমনটিই দৃশ্যমান! তার কারণ, এই ছবির দুর্দান্ত এক পোস্টার প্রকাশ করেই চমকে দিয়েছিলেন তরুণ নির্মাতা মিশুক মনি!

এবার এলো সেই প্রতীক্ষিত সিনেমার টিজার। প্রায় এক মিনিটের টিজারে রাজ ও বুবলীর রহস্যজনক গতিবিধিই ফুটিয়ে তুলেছেন নির্মাতা। একাধিক সিনে উঠে এসেছে বুবলীর পিছু নেয়া ভিন্ন ভিন্ন লুকের রাজকে। সে কি প্রেমিক, নাকি আততায়ী! লালশাড়ি পরা কনে রূপে যেমন দেখা গেছে বুবলীকে, তেমনি লাশ হয়ে হিমাগারেও একটি দৃশ্যে দেখা গেছে এই নায়িকাকে!

প্রায় ১ মিনিট দেখেও ছবির গল্প নিয়ে কোনো আভাস রাখেননি নির্মাতা। তবে সিনেমাটির শরীর যে করুণ প্রেক্ষাপটে আঁকা, সেটা টিজার দেখেও নিশ্চিত হওয়া গেছে। পোস্টারের মতো সিনেমার টিজারটিও দর্শককে আরো বেশী ‘দেয়ালের দেশ’ নিয়ে আগ্রহী করে তুলেছে, তার প্রমাণ সাধারণ দর্শকের মন্তব্য!

Banglabid

ছবির টিজার শেয়ার করেছেন শরিফুল রাজ, বুবলী থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট নয় এমন মানুষও! এখন পর্যন্ত ইতিবাচক কথাই দেখা গেছে। রাজ টিজারটি শেয়ার করে জানিয়েছেন, ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।

এই ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ-শবনম বুবলী। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটিও নির্মাতা মিশুক মনির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, স্বাগতা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদের ছবিটিজারদেয়ালের দেশবুবলীরাজরাজকুমারলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT