চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৭ রানে ৯ উইকেট হারানোর মূল্য চুকিয়ে জ্যোতিদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং ও ফিল্ডিং কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টি-টুয়েন্টি জিতে বেশ চাঙ্গা মেজাজে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামা টিম টাইগ্রেসের শুরুটা সাবলীলই ছিল। পরে ব্যাটিং বিপর্যয়ে অল্প রানে গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। শেষঅবধি শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

বৃহস্পতিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটে নেমে ১৮.৩ ওভারে ১০০ রান অলআউট হয় লাল-সবুজের দল। জবাবে লঙ্কান মেয়েরা ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচটি।

দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। উদেশিকা প্রবোধনীর বলে বোল্ড হন ৩ চারে ১৬ রান করা রাবেয়া হায়দার।

দ্বিতীয় উইকেটে ২৫ রান যোগ করেন শারমিন সুলতানা ও শবনম মুস্তারি। পরে শুরু হয় ব্যাটিং ধস। শারমিন ১৮ রান করে ইনোকা রানাভিরার বলে হন বোল্ড। শবনমও ১৮ রানের বেশি করতে পারেননি।

আগের ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে ভূমিকা রাখা অধিনায়ক জ্যোতির ইনিংস এবার ৭ রানে থেমেছে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে একবার জীবন পেলেও প্রবোধনীর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পাঁচে ব্যাট করতে নামা মুর্শিদা খাতুনের থেকে আসে ১৪ রান।

এক উইকেটে ৫৩ রান থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০০ রানে শেষ হয় অতিথি দলের ইনিংস। চার ব্যাটার দুই অঙ্কের ঘরের রান তুলতে সক্ষম হন।

শ্রীলঙ্কার পক্ষে প্রবোধনী, সুগান্দিকা কুমারী, রানাভিরা ও কবিশা দিলহারি দুটি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৪৩ রানের ওপেনিং জুটি পায়। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে ৬ চার ও এক ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। রাবেয়ার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে চামারির ইনিংসের চাকা থেমে যায়।

আরেক ওপেনার ভিশমি গুনারাত্নে ১৮ এবং নীলাক্ষী ডি সিলভা ৪ রান করে ফাহিমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

আক্রমণাত্মক না খেলে উইকেট আগলে রেখে তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন হর্ষিতা সামারাবিক্রমা ও কবিশা দিলহারি। ৪২ বলে এক চারে হর্ষিতা ২৯ রান করেন। দিলহারির ব্যাট থেকে আসে ১৮ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১৬ রানে ২ উইকেট নেন ফাহিমা। রাবেয়া চার ওভারে ছিলেন আরও নিয়ন্ত্রিত, ১১ রান খরচায় এক উইকেট তুলে নেন।

ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজি ডাকলেও আমাকে খুঁজে পাবে না

পরবর্তী

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে প্রস্তুতি

পরবর্তী
কক্সবাজারের সৈকত, পর্যটকরা সমুদ্রে স্নান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে প্রস্তুতি

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় মানচিত্রসহ, সরকারী সেবা ও তথ্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন‍্য মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT