প্যারিস অলিম্পিকে দ্বিতীয় দিনে মেয়েদের দলগত আর্চারিতে সোনা জিতেছিল সাউথ কোরিয়া। তৃতীয় দিনে ছেলেদের দলগত ইভেন্টেও সোনা গেল তাদের ঝুলিতে। আসরে তাদের পঞ্চম সোনা এটি, সবমিলিয়ে অষ্টম পদক।
দলগত আর্চারির ফাইনালে তিন সেটেই মিলেছে ফলাফল। সাউথ কোরিয়ার কাছে ৫-১ ব্যবধানে হেরে রৌপ্য পেয়েছে স্বাগতিক ফ্রান্স।
ব্রোঞ্জের লড়াইয়ে ফলাফল গড়ায় চতুর্থ সেটে। চীনকে ৬-২এ হারিয়ে আসরে নিজেদের প্রথম পদক জিতে নেয় তুরস্ক।







