শিক্ষা

‘প্রত্যয় স্কিম সর্বজনীন হলে সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না কেন?’

প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণকারীরা বসে আছেন, একটি ব্যানার পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণকারীরা বসে আছেন, একটি ব্যানার পেছনে দেখা যাচ্ছে, যা অনির্দিষ্ট কারণের প্রতিবাদে অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। প্রত্যয় স্কিম সর্বজনীন হলে সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না কেন বলে প্রশ্ন করেন তারা।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এ বিষয়ে জাবি শিক্ষক সমিতির সভাপতি ও আইবিএ বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘এ প্রত্যয় স্কিম যদি সর্বজনীন হয়, তাহলে কেন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য? এছাড়া, তাহলে কেন একই সময়ে অন্যান্য সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা মনে করছি, এটা আমাদের জন্য বৈষম্যমূলক এবং এর মাধ্যমে সরকারকে বিব্রত করা হচ্ছে। এ স্কিম বাস্তবায়িত হলে ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে। আমাদের দাবি, অতি শীঘ্রই এ স্কিম বাতিল করতে হবে। নইলে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবো।’

অন্যদিকে, দাবি আদায় না হলে ২৬, ২৭ জুনও অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিষয়:কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’
প্রতিবেদক

মোহাম্মদ রুবেল

প্রতিনিধি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…