চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাস শেষে বাড়ি যাওয়া হলো না মাদ্রাসা শিক্ষকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২২
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জী নামক এলাকায় মেসি ট্রাক্টরের চাপায় আব্দুর রাজ্জাক (৫২) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

এর আগে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও পাড়ইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মাদ্রাসা ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক নিজ বাড়ীতে যাওয়ার পথে ধরঞ্জী-কড়িয়া সড়কের দক্ষিণ ধরঞ্জীর বেলাল আর্মির বাড়ীর নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেসি ট্রাক্টর তাকে চাপা দিলে তিনি ছিটকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তৎক্ষণাৎ পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

দুর্ঘটনার পর মেসি ট্রাক্টরের ড্রাইভার পালিয়ে গেলেও পুলিশ ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায়। মেসির ড্রাইভার নিহত আব্দুর রাজ্জাকের প্রতিবেশী ভাতিজা বলে জানা গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষকের মৃত্যুসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT