আজহার হীরা: খাগড়াছড়িতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত পৌর এলাকা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা আরও জানান, স্কুলের একটি রুমে একজন ছাত্রীকে তালা বদ্ধ করে রাখা হয়েছিল এবং অপরদিকে শিক্ষক সোহেলকে প্রশাসনিক ভবনে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর হাসপাতাল সুত্র একজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে।








