অপরাধ

ঝিনাইদহে চা দোকানীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে চা দোকানীর উপর হামলার ঘটনা, বেশ কিছু মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে একটি চা দোকানে কিছু মানুষ জড়ো হয়ে আড্ডা দিচ্ছে, ঘটনাস্থলে কিছু পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার ধান্যহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের চা দোকানি টিটন তার চায়ের দোকানে বসে ছিলো। রাত ৮ টার দিকে ৩ টি মোটর সাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

বিষয়:কুপিয়ে হত্যা ঝিনাইদহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…