ডিমের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার খোলাবাজারে ট্রাকসেলের মাধ্যমে সরকারনির্ধারিত দামে ডিম বিক্রি শুরু করলো টিসিবি ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ডিম কিনে শুরু হল এই উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, কর্পোরেট খামারিরা এগিয়ে এলে সরকারনির্ধারিত দামে সারাদেশে ডিম পৌঁছে দেওয়া সম্ভব।






