স্বাস্থ্য

জুলাইয়ে আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

বাংলাদেশের হাসপাতালে অসুস্থ রোগীদের জন্য শয্যা ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে রোগীদের জন্য শয্যা ও চিকিৎসা কার্যক্রম, চিকিৎসক ও নার্সরা রোগীদের দেখাশোনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা করার জন্য আসা বিদেশি চিকিৎসকদের সব ধরনের কর অব্যাহতি দিয়েছে সরকার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কর অব্যাহতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের দেয়া ফি, হোটেলে থাকার খরচ, খাবারের ব্যয় ও বিমান ভাড়ার অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দিয়েছে সরকার।

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়:কর অব্যাহতি চিকিৎসক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…