অন্যান্য

ভারতের টাটা আলট্রা ম্যারাথনে এই প্রথম বাংলাদেশের পতাকা

বাংলাদেশের পতাকা হাতে দুই ব্যক্তি, টাটা আলট্রা ম্যারাথনের ফিনিশার সাইন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি বাংলাদেশের পতাকা ধরে টাটা আলট্রা ম্যারাথনের ফিনিশার সাইন এর সামনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মহারাষ্ট্রের লোনাভালার পাহাড়ে অনুষ্ঠিত ‘টাটা আলট্রা ম্যারাথন’ এ বাংলাদেশের পতাকা হাতে এই প্রথম কোনো অংশগ্রহণকারী অংশ নিলেন। এই ইভেন্টে অংশ নেন বাংলাদেশের ম্যারাথন রানার প্রশান্ত রায় এবং শাহজাদা আব্দুল আউয়াল শাহ। ৫০ কিলোমিটারের এই ম্যারাথন সারাবিশ্বে খুবই পরিচিত একটি ইভেন্ট।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূর্গম পাহাড়ী এলাকায় অনুষ্ঠিত ‘টাটা আলট্রা ম্যারাথন’ একমাত্র আন্তর্জাতিক আলট্রা ম্যারাথন যা AFI, AIMS ও IAU সনদ প্রাপ্ত। বাংলাদেশী হিসেবে এই প্রথম ম্যারাথনের দূর্গম ৫০ কিলোমিটার শেষ করতে শাহজাদা আউয়াল শাহ এর সময় লেগেছে ৭ ঘন্টা ৪৩ মিনিট এবং প্রশান্ত রায়ের ৮ ঘন্টা ৩০ মিনিট।

ম্যারাথন রানার শাহজাদা ও প্রশান্ত রায় এরআগে দেশে-বিদেশে অর্ধশতাধিক ম্যারাথন কৃতিত্বের সাথে শেষ করেছেন।

বিষয়:ম্যারাথন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…