চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংককে চিকিৎসাধীন ফারিণ, হলো অস্ত্রোপচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করলেও অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে কিছুটা অসুস্থ। ভর্তি রয়েছেন ব্যাংককের একটি হাসপাতালে। সেখানেই সম্প্রতি তার মুখ ও নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে।

মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে ফারিণ নিজেই বিষয়টি জানিয়েছেন।

মুখে মাস্ক মোড়ানো একটি ছবি দিয়ে ফারিণ লিখেছেন, ‘জীবনে প্রথম অস্ত্রোপচার। তাও দূর দেশে। যেখানে সাথে নেই আমার বাবা-মা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমার ছোট ভাই আমার পাশে ছিল।’

Banglabid

জানা গেছে, ফারিণের নাকের মাঝে সিস্ট হয়েছিল। সেটা অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।

নাটক দিয়ে সবার কাছে পরিচিতি অর্জন করেছেন তাসনিয়া ফারিণ। তবে এখন তিনি নাটকে কাজ কমিয়েছেন। বেছে বেছে কাজ করছেন ওটিটিতে। নেটওয়ার্কের বাইরে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান এবং কারাগার এর মতো ওয়েব কন্টেন্টেও সফল এই অভিনেত্রী।

কিছুদিন আগে ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন এ অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারতাসনিয়া ফারিণনাটকনেটওয়ার্কের বাইরেলিড বিনোদনলেডিস অ্যান্ড জেন্টলম্যানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT