চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন আহমেদ। সেখানে খেলা অবস্থাতেই পেলেন আরও একটি সুখবর। এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক এসেছে টাইগার পেসারের।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা এলপিএলের দল ডাম্বুলা অরার তাসকিনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেটি আজই তাসকিন জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীসকে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবিতে কোনো আবেদন জানানো হয়নি।

চ্যানেল আই অনলাইনকে নাফীস বলেছেন, ‘অফিসিয়ালি এখনও এনওসি দেয়নি। আমার কাছে বা বোর্ডের কাছে এই ব্যাপারে এখনও কোনো তথ্য আসেনি। তবে তাসকিন জানিয়েছে এলপিএল তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।’

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সেসময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা না থাকলেও বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

এদিকে জিম্বাবুয়ের লিগে তিন ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন ২৮ বর্ষী পেসার তাসকিন। এপর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলজিম্বাবুয়েতাসকিননাফীসবিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জুন ২৫, ২০২৬

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT